Wednesday, September 25, 2024

সবচেয়ে বেশি বায়ুদূষণ দুবাইয়ে, বৃষ্টিতে ঢাকায় মাঝারি

 

বিশ্বের শহরগুলোতে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাতেও বায়ুদূষণ বাড়ছে। মাঝে মাঝে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। বৃষ্টিপাত কমলেই শহরটির বাতাসে বাড়ে দূষণ। তবে ভোর থেকে বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসে স্বস্তি মিলেছে।

ফাইল ছবি
ফাইল ছবি

মহানগর ডেস্ক

২ মিনিটে পড়ুন

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই।

 
এদিন সকাল ১০টা ২৩ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী ২৫তম নম্বরে ৮৪ স্কোর নিয়ে ঢাকার বাতাস মাঝারি অবস্থায় রয়েছে।
 
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা ১৬০ স্কোর নিয়ে, চতুর্থ অবস্থানে রয়েছে চীনের চ্যাংডু যার স্কোর ১৫৮ ও পঞ্চম অবস্থানে আছে ভিয়েতনামের হ্যানয় একই স্কোর নিয়ে।
 
 
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
 
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
 
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: