Wednesday, September 25, 2024

দিনভর বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

 

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আজও।

ফাইল ছবি
ফাইল ছবি

মহানগর ডেস্ক

২ মিনিটে পড়ুন

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে সারা দিন থেমে থেমে বা ঝিরঝির বৃষ্টি হবে। সকালে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক সাংবাদিকদের এসব তথ্য জানান।

 
তিনি বলেন, গতকালের মতো আজও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হবে, মেঘ জমা হয়ে আকাশ থমকে থাকবে। আবার সন্ধ্যার পর বৃষ্টি থেমেও যেতে পারে।
 
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মানে বুধবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে।
 
এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে শিক্ষার্থী ও অফিসগামীরা ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও দুর্ভোগের শিকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিতে গণপরিবহনের উপস্থিতি কম থাকায় আরও দুর্ভোগে পড়েছেন তারা।
 
এদিন আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
 
 
এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
 
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: